মানিকগঞ্জ ঘিওরে কুরবানীর মাংস না পেয়ে কাঁদলেন বৃদ্ধ
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ
ত্যাগের মহিমায় ঈদের আনন্দ পৌঁছে যাক সবার ঘরে ঘরে। যেখানে গরীব দুঃখী মানুষের মাঝে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার অপার সুযোগ থাকে। ঈদুল আজহা ঠিক তেমনি করে আবার সবার মাঝে সুখের বার্তা নিয়ে ফিরে এসেছে।
ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখরিয়া গ্রামে বিত্তবানদের দেওয়া কুরবানির মাংস বিতরণ করার সময় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। সমাজের বিত্তবানদের কুরবানীর মাংস বণ্টনের সময় এক অসহায় বৃদ্ধসহ আরও একজন ব্যক্তি মাংস না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে আলোচনা ও মানবিক প্রশ্ন।
জানা গেছে, মাংস না পাওয়া বৃদ্ধের নাম মোঃ খালেক (৬৫), পিতা মৃত মোপেদালী, তার সঙ্গে মোঃ হানিফ নামের আরও একজন ব্যক্তি বঞ্চিত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন পুখরিয়া এলাকায় কুরবানীর মাংস বিতরণ চলাকালে তারা দীর্ঘ সময় ধরে আশায় অপেক্ষা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের ভাগ্যে এক টুকরো মাংসও জোটেনি। বিষয়টি গ্রামের মাদবরদের জানানো হলেও কোনো কার্যকর সাড়া মেলেনি। পরে হতাশ ও আবেগাপ্লুত হয়ে তারা কান্নায় ভেঙে পড়েন তারা। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি দেখে অনেকেই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, ঈদুল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ, সাম্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেখানে সমাজের একজন বৃদ্ধ মানুষ কুরবানীর মাংস না পেয়ে কাঁদবেন এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।
এ ঘটনায় এলাকাবাসীর প্রশ্ন সমাজে এত কুরবানী, এত আয়োজন ও বিতরণের পরও কেন একজন অসহায় মানুষ বঞ্চিত হবেন? এই দায় কি শুধু সমাজপতিদের, নাকি আমাদের সবার?
ভবিষ্যতে যেন এমন মানবিক বিপর্যয়ের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সমাজের বিত্তবান ও দায়িত্বশীলদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.