*হেডলাইন:*
*বাউফলে ট্রলি ড্রাইভারের আ*ত্ম*হ*ত্যা, পরকীয়া জটিলতার অভিযোগ*
*রিপোর্ট:*
*ইঞ্জি খান মোঃ নওতাজ
পটুয়াখালী জেলা,প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় আলমাস নামে এক ট্রলি ড্রাইভারের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার নাজিরপুর হাজির বাসা সংলগ্ন ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আলমাস নাজিরপুর এলাকায় স্ত্রী শিলা আক্তার ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন।
নিহতের স্ত্রী শিলা আক্তার জানান, স্বামীর সঙ্গে ফারজানা নামে এক মহিলার পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক জটিলতা চলছিল। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে পুলিশকে জানিয়েছেন।
বাউফল থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
“প্রাথমিকভাবে এটি আত্মহত্যা। তবে পরকীয়া জটিলতা সহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.