বগুড়ায় কুরবানীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা ১ হাজার
বগুড়ার কোরবানির পশুর হাটে পশু ক্রয়-বিক্রয়ে সরকার নির্ধারিত করের বাইরে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে ওই হাট ইজারাদার প্রতিনিধির কাছ থেকে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টার দিকে শাজাহানপুর উপজেলার ওমরদিঘী পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন শাজাহানপুর বগুড়া সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। এসময় হাটে অনিয়মের সত্যতা পেলে ইজারাদার প্রতিনিধিকে ১ হাজার টাকা জরিমানা করে প্রাথমিকভাবে হয়েছে।
অভিযান চলাকালে শাজাহানপুর বগুড়া সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি কুরবানীর হাটে পশু ক্রয় বিক্রয়ে ক্রেতা ও বিক্রেতাদের সরকারি নিয়ম অনুযায়ী কর আরোপের পরামর্শ প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.