গাইবান্ধায় পুনরায় বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রে*ফ*তা*র
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ আল আমিন (২৪) কে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ভুক্তভোগীর সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয় আসামির। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ২০২৫ সালের ১৯ অক্টোবর একতরফাভাবে তালাক দেন তিনি।
এরপর পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে তাকে এক আত্মীয়ের বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিয়ের দাবি জানালে আসামি তা অস্বীকার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন আসামি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ও র্যাব-৪ সাভারের যৌথ অভিযানে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.