ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় বাস-লরি সংঘর্ষে আগুন, প্রাণে রক্ষা পেল যাত্রীরা
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের মূলজান এলাকায় জরুরি জীবন রক্ষাকারী মেডিকেল অক্সিজেন সরবরাহ কাজে নিয়োজিত লরির সাথে পাটুরিয়াগামী যাত্রিবাহী এসকে পরিবহনের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েক সেকেন্ডের মধ্যে বাসে আগুন ধরে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অল্পের জন্য যাত্রীরা প্রাণে রক্ষা পেলেও সম্পুর্ন রূপে পুড়ে যায় বাসটি।
২৫-শে মে ২০২৬-ইং রোজ সোমবার দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ লাগার সাথে সাথে লরিটির গ্যাস ট্যাংকের পাইপের লিকেজ দেখা দিলে সঙ্গে সঙ্গে চারপাশে গ্যাস ছড়িয়ে পড়ে আগুন ধরে যায়, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। তবে স্থানীয় লোকজন সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস মানিকগঞ্জ ও গোলড়া হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দীর্ঘ ৪৫ মিনিট সময় ধরে এ উদ্ধার কাজ পরিচালিত হয়। এ সময় মূলজান এলাকা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ আব্দুল্লাহ আল মাসুম উদ্ধার অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.