1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জে রাজধানী টিভির সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা, আতঙ্কিত সাংবাদিক মহল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৪ Time View

মানিকগঞ্জে রাজধানী টিভির সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা, আতঙ্কিত সাংবাদিক মহল

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সভাপতি ও রাজধানী টিভির স্টাফ রিপোর্টার মোঃ হারুন অর রশিদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। চিহ্নিত প্রভাবশালী সন্ত্রাসী চক্রের অনৈতিক সুবিধা নিতে রাজি না হওয়ায় শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হন তিনি । হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও পূনরায় এরূপ হামলার শঙ্কা প্রকাশ করছেন তিনি।

জানা যায়, গত ২৩ মে রাত ১২টার দিকে মোঃ হারুন অর রশিদ অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে জানতে পারেন যে, মানিকগঞ্জ সদর উপজেলার বড় বড়িয়াল ধলেশ্বরী নদীর পাড় সংলগ্ন ফসলি জমি থেকে একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে। খবর পেয়ে তিনি বস্তুনিষ্ঠ সত্য তথ্য গণমাধ্যমে প্রকাশ করার উদ্দেশ্যে দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি মোঃ সুমন আহম্মেদ ও জাতীয় দৈনিক সোনালী খবর এর জেলা প্রতিনিধি মোঃ জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। প্রভাবশালী চক্রের উপস্থিত সক্রিয় সদস্যরা সাংবাদিকদের অনৈতিক সুবিধার বিনিময়ে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ না করতে অনুরোধ করেন।

এ সময় বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মানিকগঞ্জ জনাব রিক্তা আক্তারকে অবহিত করা হলে তিনি সাংবাদিকদের ঘটনাস্থলে অবস্থান করতে বলেন এবং মানিকগঞ্জ সদর থানার এএসআই উজ্জ্বলসহ একটি পুলিশ টিম ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই অভিযুক্তরা আলামত রেখেই মাটি কাটার ভেকু মেশিন অন্যত্র সরিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনাস্থলের আশেপাশে লুকিয়ে রাখা ভেকু মেশিনটি শনাক্ত করা হয়। এ সময় ঘটনাস্থলে বাড়াই ভিকরা এলাকার মোঃ জিল্লুর রহমান নামে এক ব্যক্তি উপস্থিত হলে পুলিশ তাকে এ ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।

সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকরা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১-টার দিকে শিবপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ৫/৬ জন সন্ত্রাসী তাদের মোটরসাইকেলের পিছু নেয় এবং ধারালো অস্ত্র প্রদর্শন করে ধাওয়া করে।

এক পর্যায়ে হামলাকারীরা সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো রামদা, চাপাতি ও চেইন নিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলার চেষ্টা চালায়। তবে মোটরসাইকেল চালক অত্যান্ত অভিজ্ঞ থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাংবাদিকরা সুকৌশলে সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে আসেন।

হামলার শিকার সাংবাদিক মোঃ হারুন অর রশিদ বলেন, “আমি একজন গণমাধ্যমকর্মী, এ ঘটনায় বর্তমানে মানিকগঞ্জ জেলা সহ সারাদেশে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই বলে মনে হচ্ছে। আমি সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি ।”

এ ঘটনায় মোঃ হারুন অর রশিদ মানিকগঞ্জ পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করবেন বলে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :