গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড এর নির্ধারিত স্থানে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
এই স্থানে ইপিজেড স্থাপনের লক্ষে গত
২বছর পূর্বে গ্যাস লাইন,গ্যাস স্টেশন,বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে, এবং বেপজা থেকে ইপিজেড এর মেইন ফটকের সাইনবোর্ড প্রেরন করা হয়েছে। যা গোবিন্দগঞ্জ উপজেলা চত্তরে পড়ে থেকে মরিচা ধরে নষ্ট হওয়ার পথে।
তবে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ফার্ম এলাকায় রংপুর চিনিকলের জায়গায় উত্তরাঞ্চলবাসীর দীর্ঘ দিনের প্রানের দাবী ২লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নে লক্ষে- সম্প্রতি গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন স্থানীয় প্রশাসন ও বাপদাদার জমি দাবি করা আদিবাসী সাঁওতাল ও বাঙালি সাথে মতবিনিময় করেন। তবে বর্তমানে সংসদ সদস্য পবিত্র হজব্রত পালনে দেশের বাইরে আছেন। দেশে এসে আদিবাসী, বাঙালিসহ উত্তরাঞ্চলবাসীর দাবি প্রধানমন্ত্রীর কাছে পেশ করে,পরামর্শ অনুযায়ী,প্রয়োজনে- স্থানীয় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে উত্তরাঞ্চলবাসীর স্বপ্নের ইপিজেড বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিবেন, এমনটাই প্রত্যাশা সবার।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.