
সেন্সর ছাড়পত্র পেলো ‘রকস্টার’
ঈদে বড় পর্দায় ঝড় তুলতে প্রস্তুত বছরের সবচাইতে প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এবং সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত বহুল আলোচিত এই সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ (U) সার্টিফিকেট পেয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেমাটি দেশের
প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি লাভ করেছেন । সার্টিফিকেট গ্রহণ করেন রকস্টার এর নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু।
মিউজিক, প্রেম, আবেগ এবং তারকাখচিত আয়োজনে নির্মিত ‘রকস্টার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক , তারিক আনাম খান, দিলারা জামান, রোজী সিদ্দিকী সহ আরও অনেকে।
সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে ভুয়সী প্রশংসা করেছেন। তাদের ভাষ্য, শাকিব খানের দর্শক-ভক্তরা এবার সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন। একই সঙ্গে তারা মনে করছেন, বাংলাদেশি সিনেমায় এ ধরনের মিউজিক্যাল লাভ স্টোরি আগে কখনো নির্মিত হয়নি।
নির্মাতা আজমান রুশোর ভাষায়, ‘রকস্টার’ শুধুই একটি সিনেমা নয়, এটি প্রেম, স্বপ্ন, সংগীত আর আবেগের এক অন্যরকম যাত্রা। আর সেই যাত্রা এবার ঈদে দর্শকদের নিয়ে যাবে নতুন এক সিনেমাটিক অভিজ্ঞতায়।
এখন শুধু অপেক্ষা কোরবানীর ঈদে বড় পর্দায় ‘রকস্টার’ ঝড় দেখার। ‘রকস্টার’ সিনেমার প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু।
© All rights reserved © 2025
Leave a Reply