ইসলামী ব্যাংককে ঘিরে ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে গ্রাহকদের মানববন্ধন
মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধি:
ইসলামী ব্যাংককে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহকরা।
রবিবার (২৪ মে) সকাল ১০:৩০টায় নাটোর ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লুটেরা এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে, যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের আস্থার জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, একটি প্রতিষ্ঠিত ও আস্থাভাজন ব্যাংককে অস্থিতিশীল করার এমন প্রচেষ্টা দেশের অর্থনৈতিক পরিবেশের জন্যও ক্ষতিকর।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের কোটি গ্রাহকের আস্থার প্রতীক। তাই এ ধরনের ষড়যন্ত্র ও হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা এবং ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.