গোবিন্দগঞ্জে চামড়া সংরক্ষণ ও পশু জবাই বিষয়ক প্রশিক্ষণ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণের উদ্দেশ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, উপজেলা বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, কসাই ও সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ে ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর সঠিক কৌশল, পচন রোধে লবণের সঠিক ব্যবহার এবং বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.