চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা নির্মমভাবে হত্যার অভিযোগ
মোঃ আরফাতুল ইসলাম সানি (স্টাফ রিপোর্টার)কক্সবাজার :
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিজপানখালী মৌলভীকুম বাজার এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত ব্যক্তি হলেন খলিলুর রহমান সওদাগর (৬৫)। অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনার বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন মিনার। ঘটনার দিন জুমার নামাজের সময় বাড়িতে ডোকে পারিবারিক কলহের জেরে তিনি বাড়িতে ডোকে পিতার কথা তর্ক বিতর্ক হয় এসময় পিতাকে দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে হাত পা দুই খন্ডিত করে পালিয়ে যাওয়া সময় স্থানীয় লোকজন তাকে আটক পুলিশের হাতে পুলিশের হাতে তুলে দেন এবং এতে পিতা খলিলুর রহমান ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহতের ছোট ছেলে অভিযোগ করেন, তার ভাই নিয়মিত মাদক সেবন করতেন। এবং তিনি দাবি করেন, মাদকের প্রভাবে উন্মত্ত হয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে
ঘটনার পর এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনে সেখান থেকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.