গাইবান্ধা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে গাইবান্ধা সদর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি জানান, একটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.