গোবিন্দগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে তিন মাদকসেবীর কারাদণ্ড
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অপরাধে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত বুধবার (২০ মে, ২০২৬) সন্ধ্যায় পৌরশহরের হীরকপাড়ার একটি বাসা থেকে তাদের আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম। পরে তাদের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় তাদের প্রত্যেককে একশ টাকা জরিমানা এবং ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডিতরা হলেন- পৌরশহরের বুজরুক বোয়ালিয়ার মৃত আফজাল হোসেনের ছেলে রাকিব হোসেন (৩৩), রাজাহার ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে সোহান (২৭) এবং হীরক পাড়ার মৃত দুলু মিয়ার ছেলে মেহেদুল ইসলাম (৪২)।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক জানান, দণ্ডপ্রাপ্ত ৩জনকে বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.