সিনিয়র সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ অসুস্থ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি , দেশবাসীর কাছে দোয়া কামনা
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য "এ টি এন নিউজ" এর নির্ভিক, সৎ ও দুঃসাহসিক স্টাফ রিপোর্টার জনাব মোঃ আবুল কালাম আজাদ গুরুতর অসুস্থ হয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবরে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।
মোঃ আবুল কালাম আজাদের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মানিকগঞ্জের সাংবাদিক সমাজও তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
তারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহপাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আবারও সুস্থভাবে মানুষের মাঝে ফিরিয়ে দেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.