বগুড়ায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ডাকাতি: গ্রে*ফ*তা*র ২
বগুড়া জেলা ক্রাইম রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মজুমদার পাড়া (মাতালপাড়া) গ্রামে গভীর রাতে জানালার কেটে বাড়িতে প্রবেশ করে, এবং পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জ থানার মাঝিহট্ট ইউনিয়নের উত্তর ছাতরা গ্ৰামের আব্দুল খালেকের ছেলে আজিম (২৩) এবং একই ইউনিয়নের কেলুঞ্জা গ্ৰামের মৃত লছিমুদ্দিনের ছেলে রেজাউল (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে ২০২৬ বৃহস্পতিবার দিবাগত রাতে একদল দুষ্কৃতকারী ছাতুয়া মজুমদার পাড়া (মাতালপাড়া) গ্রামের গোপাল সাহার পুত্র সুজন সাহার বাড়ির জানালা কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আলমারিতে থাকা নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি ডাকাতি/ছিনতাই মামলা দায়ের করেন। মামলা রুজুর পর শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এই ২ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, "জানালা কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে জিম্মি করার ঘটনায় দায়ের হওয়া মামলায় আমরা ২ আসামিকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।"
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.