মাগুরায় অনলাইন জুয়া খেলায় যুবক গ্রে*ফ*তার: মোবাইল,ল্যাপটপ ও নগদ টাকা উদ্ধার
শামীম শেখ,স্টাফ রিপোর্টার
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মাগুরা’র অফিসার ইনচার্জ মুন্সী রাসেল হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত ০১ জন আসামী কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ রিয়াজুল ইসলাম (২৮), পিতা- মোঃ আরোজ আলী বিশ্বাস, সাং- চাপড়া মধ্যপাড়া, মাগুরা সদর।
তাকে মাগুরা সদর থানাধীন কুচিয়ামোড়া ইউনিয়নের অন্তর্গত নিজ বসতঘর হতে ইং ১৯/০৫/২০২৬ তারিখ দিবাগত রাত (২০/০৫/২০২৬) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অনলাইন জুয়া সাইটের সাব-এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেফতারের সময় তার নিকট হতে অনলাইন জুয়া কার্যক্রমে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইল ফোন, ০১ (এক) টি ল্যাপটপ, ০২ (দুই) টি ব্যাংকের ভিসা কার্ড, নগদ ২,৯৮,০০০/- (দুই লক্ষ আটানব্বই হাজার) টাকা এবং ০১ (এক) টি পেনড্রাইভ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মাগুরা জেলা পুলিশ সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
শামীম শেখ, স্টাফ রিপোর্টার
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.