*শিরোনাম:*
*আবিরার এক চিঠিতেই নড়েচড়ে বসল কর্তৃপক্ষ, বাউফলে এলেন সেতুমন্ত্রী*
*ইঞ্জিনিয়ার খান মোঃনওতাজ,জেলা প্রতিনিধি:*
প্রধানমন্ত্রীর কাছে বগা সেতু চেয়ে চিঠি লেখা স্কুলছাত্রী আবিরার উদ্যোগেই অবশেষে নড়েচড়ে বসেছে সড়ক ও সেতু মন্ত্রণালয়। সেই আবিরার ডাকেই বাউফলে ছুটে এসেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার বগা সেতুর সম্ভাব্য নির্মাণস্থল সরেজমিন পরিদর্শন করেন মন্ত্রী। পরে স্থানীয়দের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, “আবিরাকে কেন্দ্র করেই আজ আমি বাউফলে এসেছি। একটি শিশুর আন্তরিক চিঠিই আমাদের এখানে নিয়ে এসেছে।”
অনুষ্ঠানে মঞ্চে মন্ত্রীর ঠিক পাশেই আসন দেওয়া হয় আবিরাকে। পুরো আয়োজনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই ছোট্ট মেয়েটি।
এদিকে মন্ত্রীর আগমনকে ঘিরে গত কয়েকদিন ধরে বাউফলের রাজনৈতিক অঙ্গনে কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা চলছিল। কেউ কেউ নিজেদের প্রচেষ্টা বলে দাবি করছিলেন। কিন্তু আবিরার চিঠির বিষয়টি সামনে আসায় সেই সব দাবির ভিত্তি নড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, আবিরা দেখিয়ে দিয়েছে সদিচ্ছা আর সাহস থাকলে বয়স কোনো বাধা হয় না। তার এই ছোট্ট পদক্ষেপ বগা সেতুর বাস্তবায়নের পথে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.