ধরা পড়ে কারাগারে মাদককারবারি স্বামী-স্ত্রী
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেট বিভাগের মৌলভী বাজারের কমলগঞ্জে মাদককারবারি এক দম্পতিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকা।
১৩ মে রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান (বাজার টিলা) এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে।
গ্রেফতার হওয়া দম্পতি হচ্ছেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জিকে (৪০)। তারা উভয়েই মিরতিংগা চা বাগান এলাকার বাসিন্দা।
১৪ মে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বীরেন বুনার্জির বসতঘরে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে।
জেলা ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, গ্রেফতার হওয়া বীরেন বুনার্জির বিরুদ্ধে পূর্বের ১টি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.