আইনজীবীর চিরচেনা পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা, আদালতে করলেন সওয়াল
দুর্নীতির তালাশ টিম আন্তর্জাতিক রিপোর্টঃ
আইনজীবীর চিরচেনা পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা, আদালতে করলেন সওয়াল
ভোটে হারের পর নিজের পুরোনো আইন পেশায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক সময় আইন পেশায় থাকা মমতা কালো গাউন পরে আদালতে উপস্থিত হয়ে করেছেন মামলার সওয়াল।
১৪ এপ্রিল সকালে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন তিনি।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তথ্যটি নিশ্চিত করা হয়।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় সওয়াল করলেন।
সত্য, ন্যায় এবং সাংবিধানিক মূল্যবোধের লড়াইয়ে তিনি কখনও থেমে যান না।
পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নির্বাচনের পর বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ উঠেছ।
এতে অন্তত চারজন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আটক হয়েছেন বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
মামলায় দাবি করা হয়েছে, দলটির কার্যালয় ভাঙচুর, কর্মী সমর্থকদের ওপর হামলা এবং ঘরছাড়া হওয়ার মতো ঘটনা ঘটেছে।
এসব বিষয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
মামলার শুনানিতে অংশ নিয়ে মমতা জানান, ১৯৮৫ সাল থেকে তিনি আইনজীবী এবং সেই পরিচয়েই তিনি আদালতে উপস্থিত হয়েছেন।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন বয়সী মানুষকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে এবং সংখ্যালঘু মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.