শেরপুরে নারী সহ ইজিবাইক চোর চ*ক্রের
৪ সদস্য গ্রেপ্তার, ৪ ইজিবাইক উদ্ধার
মো:এরশাদ হেসেন, ক্রাইম রিপোর্টার বগুড়া জেলা:
বগুড়ার শেরপুরে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া নিয়ে চালকদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে গাড়ি চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুই জন নারী রয়েছে। শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিনের দিক নির্দেশনায় এসআই বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে গত ১০ মে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কাহালু উপজেলার করমজা পাড়ার মোসলেম উদ্দিনে মেয়ে আংগুরী বেগম (৪৮), গোকর্ন গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে লিটন প্রাং ওরফে বাটু (৪২), তার স্ত্রী ছালেহা বিবি (৩৯) ও বগুড়া সদরের চান্দাই এলাকার শহিদুল ইসলাম সোহাগ শেখ (৩৭)।
পুলিশ জানায়, চক্রটি সন্ধ্যার আগে ইজিবাইক রিজার্ভ ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালকদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করত। পরে ইজিবাইক নিয়ে পালিয়ে যেত তারা।
শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন জানান , আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদরের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং ৪টি চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মেএরশাদ হোসেন,বগুড়া
তারিখ :১২/০৫/২০২৬ইং
মোবাইল নম্বর০১৭৬২৭৬৩৬৬৮
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.