মাগুরার শ্রীপুরে খড়ের পালা থেকে বিপুল দেশীয় অ*স্ত্র উ*দ্ধা*র
শামীম শেখ,স্টাফ রিপোর্টার
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মিঠুন (৩০), পিতা- ছমির খাঁ, গ্রাম- রামনগর, থানা- শ্রীপুর, জেলা- মাগুরা এর বাড়ির পাশের খড়ের পালা থেকে ০২টি বড় রামদা এবং ০৩টি সরকী উদ্ধার করা হয়।
এছাড়াও একই গ্রামের সালেহ (৩৫), পিতা- মৃত আবু বক্কর, গ্রাম- রামনগর, থানা- শ্রীপুর, জেলা- মাগুরা এর বাড়ির পাশের খড়ের পালা থেকে ০৩টি বড় রামদা, ০৭টি সরকী এবং ০১টি ছুরি উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনার সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.