বিষধর সাপের ছোবল নদীতে গোসলে যাওয়ার সময় প্রাণ হারালেন শ্রীপুরের কৃষক।
শামীম শেখ, স্টাফ,রিপোর্টার
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে সাপের কামড়ে মো. আজাদ মৃধা (৪৫) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার (০৯ মে) এই দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ মৃধা ওই গ্রামের তমিজউদ্দিন মৃধার ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১০:৩০ মিনিটের দিকে আজাদ মৃধা কৃষি জমি কলা বাগানে কীটনাশক স্প্রে করার পর গড়াই নদীতে গোসল করতে যাবার সময় কাশবনের ভিতরে থাকা বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। কিছুক্ষণ পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।পরিবারের সদস্যরা তাকে স্থানীয় কবিরাজ এর কাছে নেওয়া হলে তার অবস্থা অবনতি দেখে
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপালাতে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।এদিকে, আজাদ মৃধার এই আকস্মিক মৃত্যুতে মহেশপুর গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।মৌসুমে মাঠ-ঘাটে চলাচলের সময় স্থানীয়দের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাপে কাটলে ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার আহ্বান জানানো হয়েছে
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.