নাটোরের লালপুরে বজ্রপাতে কৃষকের মৃ*ত্যু
মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে বজ্রপাতে আজিজ মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সাড়ে ৩ টার দিকে উপজেলার বিলমারিয়া, নওসাড়াপুর সুলতানপুর চরে এই ঘটনাটি ঘটে। নিহত আজিজ মন্ডল একই এলাকার মসলেম মন্ডলের ছেলে।
বুধবার (০৬ মে) দুপুর থেকেই নাটোর শহরসহ জেলার বিভিন্ন স্থানেও হালকা ঝড় হয়। এতে বোরো ধান, তরমুজ ও বাঙ্গীর ক্ষতি হয়েছে বলে জানা যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও নিহতের পরিবার জানায়, সকালে নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর কৃষক আজিজ মন্ডল, গ্রামের একটি জমিতে কাজ করতে যায়। কাজ চলাকালীন সময়ে ওই জমিতে বজ্রপাত ঘটলে আজিজ মন্ডল শরিরের একাংশ পুড়ে যায়,স্থানীয়রা আব্দুল আজিজকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.