পলাশবাড়ীর স্কুলছাত্রী'র ধর্ষক রিফাত র্যাবের হাতে গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বরিশাল ইউনিয়নের বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ধর্ষক রিফাত ইসলামকে (১৯)'কে গ্রেপ্তার করেছে র্যাব।
তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের পর হতে পলাতক থাকায় ধর্ষক রিফাত কে অবশেষে নারায়নগঞ্জ থেকে বৃহস্পতিবার ৩০শে এপ্রিল রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম গ্রেপ্তারের এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ধর্ষক রিফাত ইসলাম (১৯) পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে।
এর আগে,গত ৪ঠা এপ্রিল সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ীতে নিজ বাড়ীতে ফেরার পথে এ ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ৫ই এপ্রিল শিশুটির বাবা বাদী হয়ে রিফাতের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তারপর থেকেই ধর্ষক রিফাত ও তার পরিবারসহ পলাতক ছিল।।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.