লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটার সময় অভিযান চালিয়ে ২টি ভেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করেছে প্রশাসন।
সোমবার গভীর রাতে উপজেলার কেথুড়ি মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক। এ সময় কৃষিজমির টপ সয়েল অবৈধভাবে কেটে নেওয়ার প্রমাণ পেয়ে ঘটনাস্থল থেকে দুটি ভেকু মেশিন জব্দ করা হয়।
জব্দকৃত ভেকু মেশিন দুটি বর্তমানে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.