গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট বাজারে কারগাড়ীতে করে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার পথে দুই ছাগল চোর জনতার হাতে আটক
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট বাজারে কারগাড়ীতে করে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার পথে দুই ছাগল চোর জনতার হাতে আটক হয়েছে।
জানা যায়,২৭ এপ্রিল সোমবার বিকেলে কামদিয়া ইউপির চেয়ারগ্রামস্থ দিঘীর হাট টু ঘোড়াঘাট রোডে কারগাড়ী যোগে এক কৃষকের ছাগল রাস্তা হতে চুরির উদ্দেশ্যে গাড়িতে উঠিয়ে নিয়ে দিঘীরহাট বাজারের দিকে রওনা দিলে কেউ একজন দেখতে পেয়ে,বাজারে অবস্থানরত পরিচিত জনের কাছে ফোন দিয়ে বলেন সাদা কালারের কারগাড়ীটিকে আটক করতে।তাৎক্ষনিক বাজারের লোকজন কার গাড়িটিকে আটক করার জন্য দিঘীর হাট বাজারস্থ চার মাথায় অবস্থান নেয়। গাড়িটি নিকটে আসামাত্রই জনতা গাড়িটিকে আটক করতে সক্ষম হয়।
গাড়িটিকে আটক করার পরে গাড়ি থেকে ছাগলটি নামিয়ে নিয়ে,বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রে মোবাইল করে বিষয়টি জানানো হলে,বৈরাগী হাট তদন্ত কেন্দ্র হতে পুলিশ এসে ছাগল ও গাড়িসহ দুই ছাগল চোরকে আটক করে থানা নেয়া হয়। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে চুরির মামলা দায়ের করা হবে জানায় তদন্ত কেন্দ্রের পুলিশ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.