সাঘাটায় ব্যালেন্ডার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনা নামের এক যুবকের মৃ*ত্যু
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামে জ্যোতিষ চন্দ্র বর্মন (মনা) নামে এক যুবকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ঐ গ্রাসের সুরেন্দ্র বর্মন (ঘুতু)-এর ছেলে।
জানা গেছে, শনিবার নিজ বাড়িতে ব্যালেন্ডার মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিট হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জ্যোতিষ চন্দ্র বর্মনের মথরপাড়া বটতলা বাজারে একটি চায়ের দোকানী ছিলেন।
তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার বাবা-মা দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে রয়েছে। ফলে তার মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.