রামপালে ভ্যান চালক শেখর মন্ডলের মৎস্যঘের দখল
চেষ্টার অভিযোগ; প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
এস এইচ রতন,বাগেরহাট
রামপালে এক দরিদ্র ভ্যান চালকের মৎস্যঘের লুটপাট ও দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শেখর চন্দ্র মন্ডল প্রতিকার চেয়ে লিখিত ভাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার সিংগড়বুনিয়া গ্রামের মৃত মুকুন্দ বিহারী মন্ডলের ছেলে শেখর চন্দ্র মন্ডল তার আপন ভাই মনিন্দ্র নাথ মন্ডলের কাছ থেকে ৩ বিঘা জমি লিজ নেন। ভাই মনিন্দ্রর কাছে পাওনা ২১ হাজার টাকার দাবি করে একই গ্রামের মৃত হাসেম আকু্ঞ্জীর ছেলে ওহিদুজ্জামান আকু্ঞ্জী ছোট ভাই শেখরের কাছে লিজ দেওয়া ঘেরটি দখলের চেষ্টা চালায়। দখলবাজ ওহিদুজ্জামান গত ১৪ এপ্রিল রাত অনুমান ৮ টার সময় লোকজন নিয়ে শেখরের ঘেরে গিয়ে মাছ লুট করে। এসময় শেখর বাঁধা দিলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে ঘেরটি ছেড়ে দিতে বলে। দখলবাজ ওহিদ বলে, তোর ভাই মনিন্দ্রর কাছে ২১ হাজার টাকা পাবো। তার বদলে এই ঘের দখলে নিবো। এতে ভুক্তভোগী শেখর ভয়ে ভীত হয়ে বলেন, টাকা পেলে বড় ভাইয়ের কাছে পাবা, সে আমার কাছে ঘের বিক্রি করেছে। সব লেখাপড়া আছে। তখন ওহিদ বলে কোন লেখাপড়া ডকুমেন্ট থাকলেও কাজ হবে না। এ ঘটনার প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বরাবরও লিখিত অভিযোগ করেন। প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতা মোতাহার আলীকে ফোন করে ঘেরে যেতে নিষেধ করেন। প্রতিমন্ত্রীর আদেশ অমান্য করে ওহিদ ঘেরে মাছ ছাড়ার চেষ্টা করে ও প্রতিরাতে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগী শেখর অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করেন, ওহিদ বলছে তুই যার কাছে অভিযোগ করিস না কেন ঘের আমি দখল করবোই।
অভিযোগের বিষয়ে ওহিদুজ্জামানের সাথে কথা হলে সে জানায়, শেখরের বড় ভাই মনিন্দ্রর কাছে ২১ হাজার টাকা পাবো। সে বাবদ তার ঘের দখল নিবো। তার কাছে প্রশ্ন করা হয়, তার ভাই তো ছোট ভাইকে ঘের লিখে দিয়েছে, উত্তরে ওহিদ বলে কাজ হবে না।
অপর অভিযুক্ত মোতাহার আলীর ফোনে কথা হলে সেও একই কথা বলে। তিনি বলেন মনিন্দ্রর সাথে লেনদেন আছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি সুব্রত কুমারের সাথে কথা হলে তিনি বলেন, উভয় পক্ষের কাগজপত্র দেখে প্রমাণিত হয় শেখরের বড় ভাই মনিন্দ্র ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সময় ২ বছরের জন্য ছোটভাই শেখরকে ঘেরটি লিখে দেন। বিষয়টি প্রতিমন্ত্রী দেখবেন বলে জানালেও প্রতিপক্ষ সেটি মানছে না। এতে ভয়ে ভীত হয়ে পড়েছে পরিবারটির সদস্যরা।#
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.