গোবিন্দগঞ্জে ৯২ লিটার পেট্রোল-ডিজেল জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ করে বিক্রির দায়ে আব্দুর রহিম নামের এক ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ধর্মপুর বাজারের ব্যবসায়ী এবং ধর্মপুর গ্রামের জামাল উদ্দীনের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুর রহিমের দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৬৫ লিটার ডিজেল ও ২৭ লিটার পেট্রোলসহ মোট ৯২ লিটার জ্বালানি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করে থানায় নেওয়া হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান এবং ডিএসবি’র আনিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.