গাইবান্ধার সাদুল্লাপুরে খেলতে গিয়ে ডিজেলভর্তি ড্রামে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুরে খেলতে গিয়ে ডিজেলভর্তি ড্রামে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিশুর নাম আরাফ প্রামানিক। সে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান প্রামাণিক বাবু মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। ট্রাকটির ডিজেল ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য ট্যাংকে থাকা অন্তত ৫০ লিটার ডিজেল বাড়ির বারান্দায় একটি কাটা প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। ড্রামটির মুখ খোলা থাকায় পরিবারের অগোচরে খেলতে খেলতে শিশু আরাফ সেটিতে পড়ে যায়। তার নাকেমুখে ডিজেল ঢুকে যায় এবং সে ডিজেল খেয়েও ফেলে।
পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শিশু আরাফ মারা যায়। প্রেমে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণ, ২০ দিন পর র্যাবের জালে যুবকপ্রেমে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণ, ২০ দিন পর র্যাবের জালে যুবকঘটনার সত্যতা নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শিপন জানান, অসাবধানতাবশত ডিজেলভর্তি ড্রামে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।এ ব্যাপারে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.