গাইবান্ধায় হোটেল কর্মচারীর রহস্যজনক ঝুলন্ত মরাদেহ উদ্ধার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জনৈক এক ভাড়া বাসা থেকে নাজমুল ইসলাম (২৫) নামের এক হোটেল কর্মচারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার সংলগ্ন মিশন রোডের একটি জনৈক ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজারের মিশন রোডের ওই ভাড়া বাসায় জানালার গ্রিলের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমুলের দেহ ঝুলে থাকতে দেখেন প্রতিবেশীরা।
এসময় তার পা মাটির সাথে লেগে ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিক গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই নজরুল ও এএসআই রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর দাবি,নাজমুলের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও ঝগড়া চলছিল। ধারণা করা হচ্ছে,সেই দাম্পত্য কলহের জেরে এই আত্মহনন বা মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। নিহত নাজমুল স্থানীয় বাগদা বাজারের আবুল-সাদ্দাম হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
এবিষয়টি নিশ্চিত করেছে, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান,খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড,তা ময়নাতদন্তের সুরতহাল রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.