চা বাগানে পর্যটক গণধর্ষণ, সিলেট র্যাবের জালে নাসির
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
সুরমা চা বাগানে ঘুরতে আসা এক নারী পর্যটককে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. নাসিরকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
১৯ এপ্রিল বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, ১৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এবং র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মিঠাছড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাসির হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বারগড়িয়া এলাকার বাসিন্দা।
তার স্বামী প্রবাসী। গত ২৩ মার্চ বিকালে ভিকটিম তার বন্ধু হোসেন মিয়ার সাথে সিএনজিচালিত অটোরিকশায় মাধবপুরের সুরমা চা বাগানে ঘুরতে যান।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি লাঠি নিয়ে তাদের ধাওয়া করলে হোসেন মিয়া পালিয়ে যান।
এরপর ওই দুই ব্যক্তি ভিকটিমকে বাগানের নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তার স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ভিকটিম নিজে বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (নং-৪৬/২৪/৩/২৬) দায়ের করেন।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.