অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মালেকা খানম সারাকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি ও স্থায়ী বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনৈতিক অনিয়মের অভিযোগ ও শৃঙ্খলা কমিটির তদন্ত প্রতিবেদন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় কেন্দ্রিয় সংসদের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে সারাকে বহিস্কার করা হয়।
এরআগে সারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।
কোটা সংস্কার আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। তবে তাকে নিয়ে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্ক দেখা দেয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.