গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পূজা উদযাপন পরিষদের এক বর্ধিত সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পূজা উদযাপন পরিষদের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ বাসুদেব বাড়ী পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক দিপক কুমার কর দিপু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিমন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রনজিত বকশী সূর্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিরতি রঞ্জন সরকার, সদস্য সচিব সুজন প্রসাদ।
এছাড়াও বক্তব্য জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি সুমন চক্রবর্তী এবং জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুভ মহন্ত।
সভায় উপজেলার ১৭টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পৌরসভার সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, আসন্ন ধর্মীয় উৎসবের প্রস্তুতি এবং সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.