মানবতার হাত বাড়ানোর আহ্বান—বৃদ্ধা লতিফুন্নেছার পাশে দাঁড়াই
গাইবান্ধা সদর উপজেলার কূপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের অসহায় এক বৃদ্ধা—লতিফুন্নেছা। জীবনের শেষ প্রান্তে এসে সবকিছু থেকেও যেন কিছুই নেই তাঁর। মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয়ও আজ তাঁর ভাগ্যে জোটেনি।
দিনের বেলা মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে ক্ষুধা নিবারণ করলেও, রাত নামলেই শুরু হয় তাঁর অনিশ্চিত আশ্রয়ের খোঁজ। কখনো কারও দয়ায় অন্যের ঘরে আশ্রয় নেন, আবার কখনো অনিশ্চয়তার মধ্যেই কাটে রাত। স্বজন বলতে এক ছেলে ও এক মেয়ে থাকলেও, তাদের কাছ থেকেও নেই কোনো খোঁজখবর বা সহানুভূতি।
স্বামী নুরুল হকের মৃত্যুর পর তিনি ২৭ শতক জমির মালিক হলেও, জীবনের নির্মম বাস্তবতায় সেই জমি ও বসতভিটা থেকেও বঞ্চিত হয়েছেন। জানা যায়, সতীনের সন্তানদের সাথে বিরোধের জেরে তিনি নিজ ঘর থেকেই বিতাড়িত হয়েছেন। বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে।
সব হারিয়ে আজ লতিফুন্নেছা দারুণ অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তাঁর এই দুর্দশা আমাদের সমাজের জন্য এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয়—মানবতা কোথায়?
এই অসহায় বৃদ্ধার জন্য সমাজের হৃদয়বান মানুষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি বিনীত আহ্বান—তাঁর পাশে দাঁড়ান। অন্তত মাথা গোঁজার একটি ঠাঁই, নিরাপদ আশ্রয় এবং মানবিক সহায়তা পেলে জীবনের শেষ সময়টুকু তিনি একটু স্বস্তিতে কাটাতে পারবেন।
আসুন, আমরা সবাই মিলে মানবতার হাত বাড়াই—একজন লতিফুন্নেছার মুখে আবারও হাসি ফোটাতে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.