সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ- চৌধুরাণী সড়কে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর বামনজল (দোলাপাড়া) এলাকার বটতলা নামক স্থানে। স্থানীয়রা জানান, ইট বোঝাই দুইটি টলি প্রতিযোগিতা মুলক ভাবে সুন্দরগঞ্জের দিকে আসছিল। বেপরোয়া গতির ট্রলির চালক নিয়ন্ত্রণ করতে না পারলে সড়কে নিচে পড়ে যায়। এতে চালক, এক শিশুসহ শ্রমিকরা ইটের নিচে এবং এবং দুরে ছিটকে পড়ে চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতরা হলেন- ছাইতান তোলা গ্রামের মোঃ রেজাউল ইসলাম (১৮), পূর্ব বৈদনাথ গ্রামের মোঃ শহিদুল ইসলাম (২৭) মোঃ আতোয়ার রহমান, মোঃ সাইফুল ইসলাম (২৮), মোঃ আব্দুল্লাহ (২)। অভিজ্ঞ মহলের দাবি শিশু চালকরা বেপরোয়া গতিতে এভাবে গাড়ি চলার কারনে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.