গাইবান্ধায় চেম্বার অব কমার্সের আয়োজনে ৫শ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দু:স্থ অসহায় ৫শ জন মানুষের মধ্যে গাইবান্ধা চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্টিজের উদ্যোগে মঙ্গলবার স্থানীয় জেলা স্টেডিয়াম মাঠে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল আতপ চাল, সেমাই, চিনি, আটা, সয়াবিন তেল, গুড়া দুধ, আলু ও পেঁয়াজ।
ঈদ উপহার বিতরণ করার সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সামিউল হুদা সুমেল, সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাক আহমেদ, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, পরিচালক আবুল হোসেন মৃধা সোহাগ, মো. সাহিদাত দোহা চৌধুরী, মোহাম্মদ মশিউর রহমান উজ্জল, খন্দকার জাকারিয়া আলম জিম, সুজন প্রসাদ, মো. হাসান মাহমুদ জনি, মো. আলী কাওছার সরকার বাবুল, তাফফির রহমান ইথার, আবু তাহের মো. সদরুল আমিন।
উল্লেখ্য, গাইবান্ধা চেম্বার অব কমার্স দু:স্থ অসহায় মানুষকে ঈদ উল ফিতরে ঈদ উপহার ও দূর্যোগকালিন সময়ে আর্থিক সহযোগিতা এবং শীতকালে শীতবস্ত্র বিতরণ করে থাকে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.