বগুড়া র্যাব-১২ এর বিশেষ অভিযানে ৬৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন আটক।
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
বগুরার ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী(সিপিএসসি)র্যাব-১২ বিশেষ অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া থানাধীন কচুয়া গ্রাম হতে ৬৮ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার(১৩ মার্চ'২৬)বিকালে বগুড়া,র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,নাটোর জেলার সিংড়া থানাধীন ১নং শুকাশ ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ড এর কচুয়া গ্রামে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিতেছে।উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় বগুড়া,র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল নাটোর জেলার সিংড়া থানাধীন ১নং শুকাশ ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ড এর কচুয়া গ্রামের মোঃ ফয়েজ প্রামানিক এর বাড়িতে অভিযান পরিচালনা করে ১/রবিন প্রামানিক (৩৫), পিতা- ফয়েজ প্রামানিক, মাতা- মৃত রোকেয়া বেগম, সাং- কচুয়া, পোঃ জয়কুড়ি, থানা-সিংড়া, জেলা-নাটোর,২/ শামীম রেজা (২৮),পিতা-নজরুল ইসলাম,মাতা- ম দেবী বেগম, সাং-খিরপওতা, পোঃ জয়কুড়ি,
থানা-সিংড়া,জেলা-নাটোর,৩/মোঃ জাকিরুল ইসলাম (৪০),পিতা-মৃত আব্দুল হামিদ,মাতা- জরিনা বেগম,সাং-পিপলশোন,পোঃ জয়কুড়ি, থানা-সিংড়া,জেলা-নাটোরগনকে ৬৮ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।
এ ছাড়াও মাদক ব্যবসার কাজে ব্যাবহৃত ০৩টি স্মার্ট মোবাইল ও ০৪টি সিম জব্দ করা হয়। আটককৃত অভিযুক্তগনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
বগুড়া,র্যাব-১২ এর স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ(এটিসি)বলেন,শুধু মাদকদ্রব্য নয় যে কোনো অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।আমার দৃঢ় বিশ্বাস আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে বাংলাদেশ একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে উঠবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.