উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নে বিএনপির গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত,
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ২ নং চাড়োল ইউনিয়নে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চাড়োল চৌরঙ্গী ঈদগাঁও মাঠে এ আয়োজন করা হয়। এতে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়। ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবুর সভাপতিত্বে এবং হেরাস উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত নুরনবী। এসময় ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও অসংখ্য মহিলা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ মাসে সব ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি জোরদার এবং দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.