গোবিন্দগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
বাংলাদেশে প্রতি বছর ১০ মার্চ 'জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস' হিসেবে পালিত হয়, যার মূল লক্ষ্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধি করা। ২০২৬ সালের প্রতিপাদ্য "দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" এই প্রতিপাদ্য নিয়ে গোবিন্দগঞ্জে র্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে র্যালি আলোচনা সভা, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবিলায় অগ্নিনির্বাপণ মহড়ার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।
অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাসুদ রানা। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থা, স্কাউট সদস্যরা অংশ নেয়।
দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা ও করণীয় বিষয়ে বাস্তব ধারণা দিতে এ আয়োজন করা হয়। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ পরিস্থিতিতে কীভাবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয়, সে বিষয়ে বাস্তবধর্মী প্রদর্শনী উপস্থাপন করা হয়। মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারীদের দুর্যোগের সময় দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন হয়েছে।
মহড়া ও আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসারদের বিনোদনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্যারাম বোর্ড প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.