পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন এর কাশিয়াবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এতে প্রায় ২০ হতে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৯ মার্চ সোমবার ভোরে কাশিয়াবাড়ী বাজারের এ আগুনে প্রায় ৬ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে পলাশবাড়ী উপজেলার ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে উপজেলা প্রশাসন এর উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের খোজখবর নেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মেদ জানান,ক্ষতিগ্রস্ত দের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পরবর্তী সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.