মানববন্ধন, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
মানববন্ধন, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান। শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নারীদের জেগে ওঠার আহবান জানান বক্তারা।
এদিকে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার সকালে বৈষম্য রুখব প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা। সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সহ-সভাপতি কাকলী সাহা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম, সদস্য বিথী বেগম প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে অবলম্বনের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি এর সহযোগিতায় রোববার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে ঢাকা-দিনাজপুর সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সাঁওতাল নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকসহ বিভিন্ন দাবী সম্বলিত ফেস্টুনসহ অংশগ্রহণ করে।
র্যালি শেষে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সাঁওতাল-বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। পরে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় পল্লবী মুর্মুর সভাপতিত্বে বক্তব্য দেন অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, কাটাবাড়ী ইউনিয়ন পরিষরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, কাটাবাড়ী নাগরিক কমিটির সভাপতি গৌড় চন্দ্র পাহাড়ী, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য সান্্জুয়ারা বেগম, সাহানা বেগম, আদিবাসী ইয়ুথ লিডার সোনালী মার্ডি, আলবীনা মুরমু, সাধনা রানী, সরস্বতী পাহাড়ী, রুমী পাহাড়ী, তারামনি টপ্য, শিল্পী ওরাও, আবিনা টপ্য, মেরিনা মুরমু জ্যোতি মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, সভ্যতার সূচনালগ্ন থেকে সৃজনশীল ও উন্নয়নমূলক সব কর্মকান্ডে পুরুষের পাশাপাশি নারীর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আদিবাসী নারীরা নারী হিসেবে এবং আদিবাসী হওয়ার জন্য তারা উভয় ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। আদিবাসী নারীরা ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আসছে। উচ্ছেদ হচ্ছে ভূমি থেকেও। আদিবাসী ও বাঙালি নারী কৃষি মজুরেরা হচ্ছেন মজুরি বৈষম্যের শিকার। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে সবার জন্য সমান অধিকার। এ অবস্থা নিরসনে সামাজিক আ›োলন গড়ে তোলা দরকার। আদিবাসী নারীদের উন্নয়নের জন্য সরকারের বিশেষ উদ্যোগ নেয়ার দাবি করেন। এসডিজির লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরের নারী-পুরুষ, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা অপরিহার্য।
অপরদিকে দিবসটি উপলক্ষে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের র্স্মাট প্রকল্পের গাইবান্ধা পরিবেশ ক্লাব গাইবান্ধা শহরের ডিবি সড়কের আসাদুজ্জামান মার্কেটের সামনে রোববার সকাল ১১ টার দিকে মানববন্ধন করে। মানববন্ধন শেষে ডিবি সড়কে র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গানাসাস মাকেটের গিয়ে শেষ হয়। মানববন্ধনে পরিবেশ ক্লাবের সদস্যরা ও সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তাব্য দেন পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল,, পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রাব্বানী মুসা, সাধারণ সম্পাদক অর্চ প্রসাদ, সাংগঠনিক সম্পাদক অন্জলি রানী দেবী, দূবার বিকাশিত নারী নেটওয়াক জেলা প্রতিনিধি মাজেদা আকতার কল্পনা, কান্ডারি মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা আকতার সোমা, পিএফজির মিতা হাসান, সাংবাদিক রফিকুল ইসলাম (রফিক খন্দকার), সামজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্হীর করিব তনু, এনজিও হাব সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন সুইট, সোমা ইসলাম প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র শহরের ১নং রেলগেট এলাকায় সমাবেশ করে। সংগঠনের জেলা সভাপতি সুভাশিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, শিক্ষক নিশাত পারভীন বর্না, মাসুদা আক্তার, কলি রানী, আশরাফি আশা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.