নাটোরে দু-চার টাকা লাভ করার জন্যেই তেল লুকায় রাখছিনু
মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
দেশে তেলের ক্রাইসিস হয়েছে, তাই ব্যবসায়ী হিসাবে দু-চার টাকা লাভ করার জন্যেই তেল লুকায় রাখছিনু।’ আজ রোববার দুপুরে এ কথা বলেন নাটোরে বাঁশঝাড়ে মাটির নিচে পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল লুকিয়ে রেখে দণ্ডপ্রাপ্ত তেল ব্যবসায়ী রুবেল হোসেন। প্রশাসনের নির্দেশে তিনি আজ সকাল থেকে মাটির নিচে মজুত রাখা তেল উঠিয়ে দোকানে এনে ভোক্তাদের কাছে বিক্রি করছেন। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে জানিয়েছেন।
আজ দুপুরে সিংড়া বাজারের থানা মোড়ে সততা ট্রেডার্সে গিয়ে জ্বালানি তেল ব্যবসায়ী রুবেল হোসেনের সঙ্গে কথা হয়। তিনি তখন এক কৃষকের কাছে ডিজেল বিক্রি করছিলেন। আরও কয়েকজন ভোক্তা জ্বালানি তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। দোকানে অর্ধশত তেলভর্তি ব্যারেল রাখা আছে। সেখান থেকে তিনি পাম্পের মাধ্যমে তেল বিক্রি করছিলেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.