পলাশবাড়ী পৌরসভার আমবাড়ী সড়কের সাড়ে তিন শতাধিক গাছ হরিলুট
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ৩ নং ওয়ার্ডের আমবাড়ী রাস্তায় দিন দুপুরে প্রায় ৩ শত ৫০ টির অধিক গাছ হরিলুট করেছে একটি চিহৃিন্ত চক্র। দেখেও দেখছে না সংশ্লিষ্টরা, গাছ হরিলুটের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের পৌর প্রশাসকসহ সংশ্লিষ্টদের সু-দৃষ্টি কামনা করছেন স্থানীয় সর্বসাধারণ জনতা ও পলাশবাড়ীর সচেতন নাগরিক সমাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,পৌর শহরের আমবাড়ী গ্রামের এ কাঁচা সড়কটির দু পাশে থাকা প্রায় ৩৫০ টির অধিক গাছ হরিলুট করা হয়েছে। এ গাছ গুলোর মুল্য আনুমানিক অর্ধ কোটি টাকা। সু পরিকল্পিত ভাবে দিনে দুপুরে এ সড়কের গাছ গুলো কেটে নিয়েছে স্থানীয় চিহৃিন্ত একটি চক্র। গাছ গুলো কর্তনের পর মাটি দিয়ে গাছের গোড়া ঢেকে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। এদিকে দিনে দুপুরের পৌর শহরের একটি সড়কে এটি বিশাল বাজেটের প্রকল্প চলছে, সেই সড়কের গাছ এভাবে হরিলুট হলেও এবিষয়ে জানেই না পলাশবাড়ী পৌরসভার সংশ্লিষ্টরা।
এদিকে পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু হানিফ সরদার জানান,এবিষয়টি আমাদের জানা নেই, এবিষয়ে পৌরপ্রশাসক মহোদ্বয়ের সাথে আলোচনা করে দ্রুত সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে পলাশবাড়ী পৌরপ্রশাসক ও পলাশবাড়ী সহকারি কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তফাদার জানান, বিষয়টি কেউ আমাদের নজরে আনেননি প্রথম সাংবাদিক পাপুল সরকার অবগত করেছেন, আমরা সরেজমিনে দেখে পৌর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.