কাহালুতে স্ট্রবেরি চাষে সাফল্য: আয় বাড়াতে জমি বাড়ালেন শফিকুল ইসলাম
আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া
বগুড়ার কাহালু উপজেলার আঁখরাইল গ্রামে স্ট্রবেরি চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক শফিকুল ইসলাম। প্রথমে পরীক্ষামূলকভাবে ৪০ শতাংশ জমিতে স্ট্রবেরি চাষ শুরু করেন তিনি। পরিশ্রম, সঠিক পরিচর্যা এবং উপযুক্ত আবহাওয়ার কারণে এবার তিনি পেয়েছেন আশাতীত ফলন।
ভালো উৎপাদন ও বাজারমূল্য সন্তোষজনক হওয়ায় লাভবান হয়েছেন শফিকুল ইসলাম। এ সাফল্যে অনুপ্রাণিত হয়ে চলতি মৌসুমে তিনি চাষের পরিধি বাড়িয়ে ৬০ শতাংশ জমিতে স্ট্রবেরির আবাদ করেছেন।
স্ট্রবেরি চাষী শফিকুল ইসলাম জানান, “গত বছর ফলন ভালো হওয়ায় উল্লেখযোগ্য লাভ হয়েছে। এ বছরও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হচ্ছে। আশা করছি, আগের চেয়ে বেশি লাভ করতে পারবো।”
স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্ট্রবেরির মতো উচ্চমূল্যের ফল চাষে কৃষকরা লাভবান হতে পারেন। কাহালু উপজেলার আঁখরাইল গ্রামে শফিকুল ইসলামের এই উদ্যোগ অন্যান্য কৃষকদেরও নতুন করে উদ্বুদ্ধ করছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.