এইচএসসিএন | পাহাড়, সমুদ্র আর শহরের প্রাণ
উখিয়ায় সংরক্ষিত বনে অভিযান, ২৫ ঘনফুট গোল কাঠ জব্দ
উখিয়া (কক্সবাজার), ২৭ ফেব্রুয়ারি ২০২৬: কক্সবাজারের উখিয়া উপজেলার একটি সংরক্ষিত বনাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ ঘনফুট বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করেছে বন বিভাগ। বন ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বন বিভাগের সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ বন বিভাগ-এর উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর রহমান শাহিনের নির্দেশনায় থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে একটি দল থাইংখালী বিটের আওতাধীন চাদেরখোলা এলাকার সংরক্ষিত বনে তল্লাশি চালায়।
অভিযানকালে বনভূমির ভেতর থেকে অবৈধভাবে মজুত রাখা প্রায় ২৫ ঘনফুট গোল কাঠ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বন বিভাগ।
উখিয়া বন রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, বনভূমি ধ্বংসে জড়িত চক্রকে শনাক্তে অনুসন্ধান চলছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় পরিবেশ সচেতন মহল বলছে, সংরক্ষিত বনে অবৈধভাবে গাছ কাটার ঘটনা রোধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা জরুরি।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.