"ডিসি মাসুদকে অভিনন্দন"
সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান সত্যিই প্রশংসনীয়। ঢাকার রমনা জোনের ডিসি মাসুদ আলম(আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই)–এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযান সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়েছে।
কিন্তু প্রশ্ন থেকে যায়—ঢাকায় তো গাঁজার ক্ষেত নেই, ইয়াবার কারখানাও নেই। তাহলে এসব মাদক আসে কোথা থেকে? আমাদের দীর্ঘ সীমান্ত—ভারতের সঙ্গে জল ও স্থলসীমা প্রায় ৫২৫৬ কিলোমিটার, মিয়ানমারের সঙ্গে জল ও স্থলসীমা ৩২৭ কিলোমিটার—এই পথেই কি অবাধে ঢুকে পড়ছে সর্বনাশের বিষ?
মাদক ব্যবসা শুধু কিছু অপরাধীর হাতে সীমাবদ্ধ নয়; সীমান্ত এলাকার অনেকেই রাতারাতি ধনী হচ্ছে। অভিযোগ আছে, কিছু বিপথগামী রাজনৈতিক ব্যক্তি ও অসাধু আইন-শৃঙ্খলা সদস্যদের ছত্রছায়ায় এই নেটওয়ার্ক বিস্তার লাভ করছে।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান—শুধু শহরে অভিযান নয়, সীমান্তে কঠোর নজরদারি বাড়ান। পাচারের রুট বন্ধ না করলে মাদকমুক্ত সমাজ গড়া কঠিন। সীমান্ত সুরক্ষিত হলে একদিন না একদিন এই অন্ধকার কমবেই।
মাদকবিরোধী লড়াই হোক সর্বস্তরের—রাষ্ট্র, প্রশাসন ও সচেতন নাগরিকের সম্মিলিত উদ্যোগেই সম্ভব একটি নিরাপদ বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.