নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক অবৈধভাবে জোরপূর্বক বাড়ি দখল করে ভাড়া আদায়।।
জেলা প্রশাসন ও দুদক এর সহযোগিতা কামনা
বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী ফ্যাসিস্ট ইমরান হোসেন মামুন বক্স অবৈধভাবে জোরপূর্বক বাড়ি দখল করে দীর্ঘ এক বছর যাবত ভাড়া আদায় করছে।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন, পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা সোনালী আক্তার এর ক্রয়কৃত সম্পত্তির ৪ শতাংশ জায়গার উপর পাঁচ তলা বিশিষ্ট দুই তলা কমপ্লিট বাড়িটি স্থানীয় সুদী ব্যবসায়ী ও ভূমিদস্যু ইমরান হোসেন মামুন বক্স, পিতা মৃত খোদাবক্স মেম্বার, মাতা মৃত আলহাজা কামরুন নাহার, গ্রাম পশ্চিম দেওভোগ, পশ্চিম নগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ, জাতীয় পরিচয়পত্র নম্বর : ৩২৯ ১৭৬ ২৬৩০। আওয়ামী ফ্যাসিস্ট জোরপূর্বক অবৈধভাবে বাড়িটি দীর্ঘ এক বছর দখল করে ভাড়া উঠিয়ে নিচ্ছে।
ভুক্তভোগী সোনালী আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ২৯ তম বিসিএস ক্যাডার মো,: রায়হান কবির বরাবর তার বাড়ি দখল মুক্তির জন্য লিখিত আবেদন করেছেন।
সোনালী আক্তারের লিখিত অভিযোগের ভিত্তিতে পদ্মা টিভি ২৪ লিমিটেড এর সরেজমিনে তদন্ত সাপেক্ষে জানা যায়,
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খোদাবক্স সাবেক মেম্বার।
চার সন্তানের জনক মৃত খোদাবক্সের ছেলেদের মধ্যে ইমরান হোসেন মামুন বক্স ছোটবেলা হতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে।
নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমানের হাত ধরে আওয়ামী রাজনীতিতে ও আওয়ামী লীগের দোসর হিসাবে স্থানীয় থানা কে ম্যানেজ করে চক্রবৃদ্ধি সুদের ব্যবসার জাল ফেলে সুদের ঋণগ্রহীতাদের নিকট হতে ভয় ভীতি ও জোরপূর্বক ব্ল্যাংক চেকে স্বাক্ষর করিয়ে ইচ্ছেমতো টাকার অংক বসিয়ে চেক ডিজনারের মামলা করিয়ে প্রতারণা মামলার মাধ্যমে অবৈধভাবে বিপুল অর্থ আদায়ের পর জোরপূর্বক বাড়ি লিখে নিয়ে সর্বস্বান্ত করে অবৈধভাবে হিসাব বহির্ভূত ১১টি বাড়ির মালিক ও শত কোটি টাকার অবৈধ সম্পদ এর পাহাড় গড়ে তুলেছে।
সোনালী আক্তার, পিতা : সিরাজ ব্যপারী।, স্বামী: মো: ইমরান হোসেন।, দেওভোগ মাদ্রাসা, পশ্চিম নগর,
ফতুল্লা, নারায়ণগঞ্জ। পদ্মা টিভি ২৪ লিঃ কে ইমরান হোসেন মামুন বক্স এর নানাবিদ অপরাধের তথ্য উপস্থাপন করে বলেন, দীর্ঘ এক যুগ যাবত আমার স্বামী ইমরান হোসেন এর সাথে ব্যবসায়িক লেনদেনের সুযোগে জোরপূর্বক আমার স্বামীর হতে ব্ল্যাংক থেকে স্বাক্ষর করিয়ে নেয় এবং ইচ্ছেমত টাকার অংক বসিয়ে মামলার ভয় দেখিয়ে অর্ধ কোটি টাকা অবৈধভাবে আদায় করার পর আমার ক্রয় কৃত চার শতাংশ জায়গার উপর চার তলা ফাউন্ডেশনের দুই তলা কমপ্লিটের বাড়িটি লিখে দেবার জন্য সদলবলে আমার পরিবারের উপর হামলা করে। জীবন বাঁচাতে ও ন্যায় বিচারের আশায় ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করলেও আমার অভিযোগের কোন গুরুত্ব দেয়া হয়নি। দীর্ঘ এক বছর যাবত আমাদের জীবননাশের ভয় ভীতি দেখিয়ে বাড়ি হতে তাড়িয়ে দিয়ে আমার বাড়িটি দখল করে ভাড়াটিয়াদের থেকে ভাড়া আদায় করছে এ ভিন্ন অপরাধী আওয়ামী সন্ত্রাসী।
সোনালী আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক এর দৃষ্টি আকর্ষণ পূর্বক বলেন,
আপনার জেলা প্রশাসন এর মাধ্যমে আমার বাড়িটি অবৈধ দখলকারী হতে মুক্ত করতে ও ন্যায় সংগত নাগরিক সুবিধা পেতে আপনার একান্ত সহযোগিতা সহযোগিতা আমার অতীব প্রয়োজন।
দুর্নীতি দমন কমিশনের কাছে আমার আবেদন ও নিবেদন এই যে, অভিযোগ প্রমাণিত হলে ঘৃণ্য অপরাধী ও আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিস্ট ইমরান হোসেন মামুন বক্সের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.