গাইবান্ধা গোবিন্দগঞ্জে এক কিশোরীর গলাকাটা মরদেহ সেফটি ট্যাংকি থেকে উদ্ধার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের পর একটি পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে নুরমা খাতুন (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি রবিবার বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে ।
নিহত নুরমা খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে নিশ্চিত করেছে পরিবার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নুরমা খাতুন দীর্ঘ সময় নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক গণমাধ্যমে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.