
সিলেট সিটি মেয়র হিসেবে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান-কে দেখতে চায় নগরবাসী
মোঃ আব্দুর রব: সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেটের ইতিহাস, ঐতিহ্য আর অপার সম্ভাবনার নগরী। এই প্রিয় শহরকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে আজ প্রয়োজন এমন এক আপসহীন নেতৃত্ব, যার রক্তে মিশে আছে রাজপথের লড়াই আর জনসেবার ব্রত। সেই যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বের নাম— অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথের সেই উত্তাল দিনগুলোতে তিনি ছিলেন এক মৃত্যুঞ্জয়ী শক্তি। ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন ভূমিকা তাঁকে সিলেটের মানুষের কাছে এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে।
রাজনীতিতে অনেকেই পদের পেছনে ছোটেন, কিন্তু জামান পদের চেয়ে দলের আদর্শকে বড় করে দেখেছেন বারবার। ২০১৪ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয়ের শতভাগ সম্ভাবনা থাকা সত্ত্বেও, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনি আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে মাঠ ছেড়েছিলেন। ২০১৮ সালে সিলেট ০৪আসনে সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েও দলের সিদ্ধান্তে মুরব্বি জননেতা মরহুম দিলদার হোসেন সেলিমের সম্মানে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন এবং তাঁর পক্ষে কাজ করেন। সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনেও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নিজের প্রার্থিতা ভুলে দিনরাত কাজ করেছেন ধানের শীষের বিজয়ের জন্য।
একজন সফল আইনজীবী হিসেবে তিনি যেমন ন্যায়বিচারের বলিষ্ঠ কণ্ঠস্বর, তেমনি সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি সবার আগে ছুটে আসা এক পরম নির্ভরতার নাম। বারবার নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে দলের জন্য উৎসর্গ করা এই ত্যাগী নেতাকে এবার সিলেটের নগরপিতা হিসেবে দেখতে সিলেট নগর বাসি । একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও দুর্নীতিমুক্ত ‘তিলোত্তমা সিলেট’ গড়তে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের কোনো বিকল্প নেই।
© All rights reserved © 2025
Leave a Reply